ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
যেসব কারণে আটকা ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ‘৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশের প্রক্রিয়া শুরু হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরেই এ নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলেও সিলেবাস অনুমোদন, নীতিমালা প্রকাশ এবং নতুন চেয়ারম্যানের যোগদান সংক্রান্ত জটিলতায় বিজ্ঞপ্তি প্রকাশ আটকে রয়েছে। ফলে নিয়োগ কার্যক্রম নিয়ে কোনো নির্দিষ্ট অগ্রগতি জানাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে নতুন সিলেবাস চূড়ান্ত করা বাধ্যতামূলক। সংশোধিত সিলেবাস বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে থাকলেও এখনো সেটি অনুমোদন পায়নি। একই সঙ্গে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের জন্য আলাদা নীতিমালা জারির প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
এনটিআরসিএ সূত্রে আরও জানা যায়, সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে রাজা মো. আব্দুল হাই নিয়োগ পেয়েছেন। তবে তিনি এখনো পুরোপুরি দায়িত্ব গ্রহণ করেননি। গত বৃহস্পতিবার একদিনের জন্য এনটিআরসিএ অফিসে উপস্থিত ছিলেন তিনি। চেয়ারম্যানের আনুষ্ঠানিক যোগদান না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রমে গতি আসছে না বলে জানা গেছে। ফলে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো সময়সীমা জানাতে পারছে না কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, “বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতিমূলক কাজ এখনো চলমান রয়েছে। বেশ কিছু ধাপ শেষ না হলে এটি প্রকাশ করা সম্ভব নয়। তাই চাকরিপ্রার্থীদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।”
এদিকে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য পেয়েছে এনটিআরসিএ। এর মধ্যে সহকারী শিক্ষক পদেই সবচেয়ে বেশি, ৪৪ হাজার ৬৯১টি পদ রয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) ৯২৮টি, সহকারী শিক্ষক/শরীরচর্চা প্রশিক্ষক ৪,০১৪টি, সহকারী মৌলভি ১১ হাজার ৬৯টি, কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯টি, ব্যবহারিক নির্দেশক ১ হাজার ৬১৬টি, ইবতেদায়ি কারি ২ হাজার ৫৬৩টি, ইবতেদায়ি মৌলভি ৬ হাজার ১৬৬টি, ইবতেদায়ি শিক্ষক ৪৪৪টি, প্রশিক্ষক ৫১টি, প্রভাষক ৫ হাজার ৮৫২টি, শারীরিক শিক্ষা প্রশিক্ষক ১২৫টি এবং বাণিজ্য প্রশিক্ষক ২৫১টি পদে নিয়োগ দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় টানা ২১ দিন বন্ধ
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের
- ঢাবির নতুন প্রো-ভিসি আলমোজাদ্দেদী আলফেছানীর যোগদান
- শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু বেত্রাঘাত! কার্যকর যেদিন থেকে