ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার রাজনৈতিক অধ্যায় যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে মাধ্যমিক স্তরের ইতিহাস ও ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ (বিজিএস) বইয়ে বড় ধরনের পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন এই পরিমার্জিত পাঠ্যবইয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা নতুনভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এনসিটিবি সূত্র জানায়, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা এবং ‘আপসহীন নেত্রী’ হিসেবে তার রাজনৈতিক পরিচিতি বইয়ে আলাদা গুরুত্ব পাবে। একই সঙ্গে দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ‘বিপ্লব ও সংহতি দিবস’-এর রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটও নতুন পাঠ্যবইয়ে যুক্ত করা হচ্ছে।
এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পটভূমি, আন্দোলনের ধারা, অংশগ্রহণ এবং এর সামাজিক-রাজনৈতিক প্রভাবও নতুন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সমসাময়িক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবধর্মী ধারণা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন বইয়ে বিশেষ একটি অধ্যায়ে দেশের ১০ থেকে ১২ জন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনী ও অবদান তুলে ধরা হবে। প্রাচীন বাংলার সম্রাট গোপাল থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহসহ বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এনসিটিবির কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে পাঠ্যসূচিতে উপেক্ষিত, বিতর্কিত বা আংশিকভাবে উপস্থাপিত ইতিহাসকে নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সামনে দেশের রাজনৈতিক, সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতার একটি পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরার চেষ্টা করা হবে।
শুধু বিষয়বস্তু নয়, পাঠ্যবইয়ের ভাষা ও উপস্থাপন পদ্ধতিতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য বইকে আরও সহজবোধ্য, প্রাণবন্ত ও আনন্দময় করতে ‘লার্নিং জয়’ ধারণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখস্থনির্ভর শিক্ষা কমিয়ে বিশ্লেষণধর্মী ও সৃজনশীল শিক্ষার পরিবেশ তৈরির দিকেও নজর দেওয়া হচ্ছে।
এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম মাসুদুল হক জানান, ডিসেম্বরের মধ্যেই পরিমার্জনের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল