ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে মিরপুর টেস্টে বড় ধাক্কা খেল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ১০৪ রানের দাপুটে জয় নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয়ের দেখা পেয়েছিল টাইগাররা। সেই সিরিজেও ২-০ ব্যবধানে জিতেছিল শান্তর দল।
চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদর বলে কটবিহাইন্ড হয়ে ফেরেন ইমাম-উল-হক। এরপর আজান আওয়াইস ১৫ ও অধিনায়ক শান মাসুদ মাত্র ২ রান করে সাজঘরে ফিরলে ৬৮ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
এরপর আব্দুল্লাহ ফজল ও সালমান আগা চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে তাইজুল ইসলাম এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফজলকে ফিরিয়ে দেন। ১১৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। পরের ওভারেই সালমান আগাকে ফেরান তাসকিন। তিনি করেন ২৬ রান।
পরে মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিল জুটি গড়ে লড়াইয়ের আভাস দিলেও সেই আশা গুঁড়িয়ে দেন নাহিদ রানা। টানা দুই ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়ে দেন তরুণ পেসার। দুজনেই ১৫ রান করে আউট হন।
শেষদিকে হাসান আলিকে ১ রানে এলবিডব্লিউ করেন তাইজুল। এরপর বাকি দুই উইকেটও তুলে নেন নাহিদ রানা। তাতেই ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই ডানহাতি গতিতারকা। মাত্র ৪০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।
এর আগে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমর ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে আজান আওয়াইসের সেঞ্চুরিতে পাকিস্তান করে ৩৮৬ রান। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)