ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
অস্তিত্ব সংকটে ফারইস্ট ফাইন্যান্স: ৪ পরিচালকের পদত্যাগে অকার্যকর পর্ষদ
নিজস্ব প্রতিবেদক: আর্থিক খাতের আলোচিত প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নতুন করে প্রশাসনিক বিপর্যয়ের মুখে পড়েছে। একের পর এক চারজন পরিচালক পদত্যাগ করায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে এখন মাত্র একজন সদস্য অবশিষ্ট রয়েছেন। এই চরম ‘কোরাম সংকটের’ কারণে কোনো বোর্ড সভা করা বা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়া বর্তমান পর্ষদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জরুরি হস্তক্ষেপ চেয়ে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-কে চিঠি দিয়েছে ফারইস্ট ফাইন্যান্স কর্তৃপক্ষ। চিঠিতে বর্তমান অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ হিসেবে অভিহিত করা হয়েছে।
২০১৭ সাল থেকে অব্যাহত লোকসানে থাকা এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যায়। পরবর্তীতে ২০২১ সালে বিএসইসি পুরনো পর্ষদ ভেঙে দিয়ে সাবেক আমলা ও পেশাজীবীদের সমন্বয়ে নতুন বোর্ড গঠন করেছিল। কিন্তু সেই সংস্কার উদ্যোগও চার বছরের মাথায় ভেস্তে যাওয়ার পথে।
গত বছরের ডিসেম্বরে বিএসইসি মনোনীত চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং স্বতন্ত্র পরিচালক শেখ নাজমুল হক সৈকত পদত্যাগ করেন। এরপর গত ৪ মে আরও দুই স্বতন্ত্র পরিচালক— এহসানুল আজিজ এবং ঢাবি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেনের পদত্যাগের মাধ্যমে পর্ষদটি কার্যত অকার্যকর হয়ে পড়ে।
কোম্পানির নিয়ম অনুযায়ী, বোর্ড সভার কোরাম পূর্ণ করতে কমপক্ষে পাঁচজন পরিচালকের উপস্থিতি প্রয়োজন। বর্তমানে মাত্র একজন পরিচালক থাকায় ঋণ পুনর্গঠন, আমানত সংক্রান্ত সিদ্ধান্ত, নিরীক্ষা কার্যক্রম এবং বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদনের মতো কোনো কাজই এগোতে পারছে না। ফলে সাধারণ বিনিয়োগকারী ও আমানতকারীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফারইস্ট ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। ২০২৬ সালের ৩০ এপ্রিলের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ৩৯.৭৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৭.৮৫ শতাংশ এবং বাকি ১২.৪১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায়।
আর্থিক খাত সংশ্লিষ্টদের মতে, খেলাপি ঋণের পাহাড় ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এখন পুরোপুরি নিয়ন্ত্রক সংস্থাগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল