ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করার পর ওয়াশিংটনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন।
সোমবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও বিভিন্ন ঘাঁটি এই অঞ্চলে সহিংসতা ও আধিপত্য বিস্তারের পরিবেশ তৈরি করছে।
ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্তগুলো অযৌক্তিক। অন্যদিকে ইরানের প্রস্তাবকে তিনি দায়িত্বশীল ও উদার বলে উল্লেখ করেন। তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ ও জলদস্যুতা বন্ধ এবং বিশ্বের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করা।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং লেবাননসহ পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়টিও ইরানের প্রস্তাবের অন্তর্ভুক্ত।
বর্তমানে হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের কারণে উত্তেজনা বেড়েছে। এ পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ না পাঠানোর আহ্বান জানান বাঘাই।
তিনি বলেন, ইউরোপের উচিত নিজেদের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা। ইরানের দাবি, চলমান এই যুদ্ধ অবৈধ ও অনৈতিক এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে।
ইরানকে একটি দায়িত্বশীল আঞ্চলিক শক্তি উল্লেখ করে বাঘাই বলেন, তেহরান কোনো ধরনের আধিপত্যবাদে বিশ্বাস করে না এবং সবসময় এমন নীতির বিরোধিতা করে এসেছে। একই সঙ্গে তিনি ইউরোপকে মার্কিন ও ইসরাইলি প্ররোচনায় সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ইরানের প্রস্তাবই সবচেয়ে বাস্তবসম্মত পথ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)