ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোকে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোই বর্তমানে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
বুধবার (৬ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত অভিবাসী সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈদেশিক শ্রমবাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। এ কারণে এখন আর অদক্ষ কর্মী পাঠিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। তাই সরকার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) রয়েছে, যেখানে ৫৮টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এসব কেন্দ্রে সব জায়গায় সমান সুবিধা নেই। কোথাও অবকাঠামোগত ঘাটতি রয়েছে, আবার কোথাও প্রশিক্ষণার্থীর সংখ্যাও কম।
তিনি বলেন, যেখানে যে ধরনের চাহিদা রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ সুবিধা আরও উন্নত করা হবে। পাশাপাশি অবকাঠামো ও যন্ত্রপাতি উন্নয়নে বাজেট বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে।
নুরুল হক নুর আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানও গুরুত্বপূর্ণ। তবে জনবহুল বাংলাদেশের জন্য বৈদেশিক কর্মসংস্থান একটি বড় সম্ভাবনার ক্ষেত্র।
তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি করা গেলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং রেমিট্যান্স প্রবাহও বাড়বে।
প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন শ্রমবাজার অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, লক্ষ্য হচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো, যাতে তারা উন্নত কর্মসংস্থান পায় এবং দেশের জন্য বেশি রেমিট্যান্স পাঠাতে পারে।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি