ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে এডিটের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে আয়োজিত সভায় বদলি আবেদনে এডিটের সুযোগ দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে বেলা ২টায় শুরু হওয়া সভাটি শেষ হয় বিকেল ৩টা ১০ মিনিটে।
সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিক্ষকদের বদলি আবেদন এডিটের সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। এ ছাড়া অন্যান্য যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে বদলির ফল প্রকাশ করা হবে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘মন্ত্রণালয়ের সব শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আজ প্রথম সভা হয়েছে। আমাদের আরও সভার প্রয়োজন রয়েছে। পরবর্তী পুনরায় সভা করে ফলাফল প্রকাশের বিষয়ে অগ্রগতি জানানো যাবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি