ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
দায়িত্বশীল আচরণ ছাড়া দেশকে কার্যকর রাষ্ট্র করা সম্ভব নয়: ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা ও কার্যকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, তবে সরকারের একার পক্ষে কখনোই দেশকে উন্নত বা কার্যকর রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। দেশকে সঠিক পথে চালাতে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।’
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর অংশ হিসেবে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ডেঙ্গুর প্রকোপ কমানো ও এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে আয়োজিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর শতাধিক কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত।
কর্মসূচি শুরুর আগে পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের শপথবাক্য পাঠ করান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরপর লাইফ জ্যাকেট, গ্লাভস ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে স্বেচ্ছাসেবকেরা খালে নেমে জমে থাকা কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ শুরু করেন।
পরিচ্ছন্নতার সামাজিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ইসলাম ধর্মের মূল্যবোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। শুধু ইসলাম নয়, প্রত্যেকটি ধর্মেই পরিষ্কার-পরিচ্ছন্নতা সামাজিকভাবে স্বীকৃত, প্রতিষ্ঠিত এবং এটি সবারই কাম্য। দুর্ভাগ্যবশত, কেবল অসচেতনতার অভাবেই আমরা এই জরুরি কাজটি থেকে বিরত থাকি।’
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘বিডি ক্লিনের বন্ধুরা আজ যে খালটি পরিষ্কার করতে এসেছেন, এটি গত প্রায় দুই দশক ধরে এমন বেহাল অবস্থার মধ্যে ছিল। এমন চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং বিডি ক্লিনের সকল স্বেচ্ছাসেবক বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’
সারাদেশে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপ বাড়ায় উদ্বেগ প্রকাশ করে ডেপুটি স্পিকার বলেন, ‘দুর্গাপুর, কলমাকান্দাসহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজ ডেঙ্গুর প্রকোপ ও নানা ধরনের ছোঁয়াচে বা আবর্জনাজনিত রোগ বাড়ছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিশুরাই এসবের সবচেয়ে বড় ভুক্তভোগী। আমাদের আজকের পরিচ্ছন্নতা কার্যক্রমটি মূলত আগামী প্রজন্মের জন্য, আমাদের শিশুরা যেন সুস্থ থাকে এবং ভালোভাবে বাঁচতে পারে, এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন।’
অনুষ্ঠানে বিডি ক্লিনের পক্ষ থেকেও উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করানো হয়। এ বিষয়ে কায়সার কামাল বলেন, ‘বিডি ক্লিন আজ আমাদের যে শপথ পড়িয়েছে, সেখানে বলা হয়েছে- মানবিক এবং কার্যকর রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই কাজ করব। আমি নিজেও শপথটি পড়েছি এবং সবাইকে এটি অন্তরে ধারণ করার অনুরোধ জানিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে।’
আগের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যতের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি সকলের প্রতি অনুরোধ জানাব, অতীতকে ভুলে গিয়ে বা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলি। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই আগামী প্রজন্ম সুখী ও সুন্দর দেশ পাবে।’
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি