ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাপান-বিশ্বব্যাংক যৌথ স্কলারশিপে আবেদন চলছে
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
পার্থ হক: জাপান ও বিশ্বব্যাংক যৌথভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ দিচ্ছে। ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে এর দ্বিতীয় ধাপের আবেদন চলমান রয়েছে, যার শেষ সময় ২৯ মে ২০২৬।
বিশ্বব্যাংকের এ স্কলারশিপের মাধ্যমে অক্সফোর্ড, কলম্বিয়া, স্ট্যানফোর্ডসহ বিশ্বের শীর্ষস্থানীয় ১৫টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার সুযোগ রয়েছে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় ও বিষয়সমূহের বিস্তারিত তথ্য নির্ধারিত লিংকে পাওয়া যাবে।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি প্রদান
যাতায়াতের বিমান ভাড়া
চিকিৎসা বিমা
মাসিক ভাতা, যা আবাসন, খাবার ও বইয়ের খরচ বহন করবে
আবেদনের যোগ্যতা
বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে
উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
স্নাতক সম্পন্ন করতে হবে কমপক্ষে ৩ বছর আগে
স্নাতকের পর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
উন্নয়ন সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত থাকতে হবে
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত পূরণ করতে হবে
নিজ খরচে বহনযোগ্য ব্যয়
ভিসা আবেদন খরচ
পরিবারের সদস্যদের ব্যয়
অতিরিক্ত কোর্স বা প্রশিক্ষণ
গবেষণা ও একাডেমিক উপকরণ, ভ্রমণ ও ইন্টার্নশিপ সংক্রান্ত খরচ
আবাসিক পারমিট ফি
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত তথ্য নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ মে ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)