ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইরান। সংশোধিত একটি প্রস্তাব গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন এক ইরানি কূটনীতিক। বিষয়টি শুক্রবার আলজাজিরাকে নিশ্চিত করা হয়েছে।
কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবটি গতকালই পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।ইরানের এই নতুন উদ্যোগের অপেক্ষায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে দেওয়া ইরানের পূর্ববর্তী প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, আগের প্রস্তাবে ইরান প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা উল্লেখ করেছিল। তবে ট্রাম্পের অবস্থান ছিল, সংঘাত চলমান থাকতেই পারমাণবিক চুক্তি নিয়ে অগ্রসর হতে হবে।
নতুনভাবে সংশোধিত প্রস্তাবে কী রয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই ঘটনার পর প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতে পুরো মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। শুরুতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা প্রতিক্রিয়া জানায়। পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জ্বালানি অবকাঠামোতে হামলা চালালে ইরানও প্রতিশোধ হিসেবে আরব দেশগুলোর স্থাপনাগুলোতে আঘাত হানে।
ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা বর্তমানে কার্যকর রয়েছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সতর্ক করে জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ