ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে ,এ বিষয়টি এখন প্রতিষ্ঠিত সত্য। সংসদে আইন পাসের মাধ্যমে এটি আরও সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকূপায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, তাদের (জামায়াতে ইসলামী) পূর্বসূরিরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেনি—এ ধরনের দাবি করার নৈতিক ভিত্তি এখন আর নেই। কারণ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬ সংসদে পাস হয়েছে। ওই আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, আইনটির ধারা ২, উপধারা ১০ অনুযায়ী, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসর আল বদর, আল শামস, রাজাকারসহ তৎকালীন রাজনৈতিক দল মুসলিম লীগ, নেজামে ইসলামী পার্টি ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এর মাধ্যমে স্পষ্ট হয় যে তৎকালীন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতায় অবস্থান নিয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। তিনি আরও বলেন, সংসদে এই বিল উত্থাপনের সময় জামায়াতে ইসলামী কোনো বিরোধিতা করেনি এবং নীরব ছিল। তার ভাষায়, “মৌনতা সম্মতির লক্ষণ।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এনসিপি লিখিতভাবে এই সংশোধনী বিলের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। ফলে এ বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই।
তিনি আরও বলেন, সংসদে তিনি উল্লেখ করেছেন যে জুলাই সনদ “আধা প্রেম-আধা প্রতারণা”। তবে বিএনপি গণভোটের বিষয়ে প্রয়োজনীয় সব প্রক্রিয়ায় অংশ নেবে বলেও জানান তিনি। একই সঙ্গে গণভোটের কিছু অংশকে প্রতারণামূলক আখ্যা দিয়ে বিএনপি সেই অংশে একমত নয় বলেও মন্তব্য করেন।
শৈলকূপা পৌর শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এই মে দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম
- কবে ফিরবেন দেশে, জানালেন সাকিব আল হাসান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে