ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার (১ মে) বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের স্মারক হিসেবে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। দৈনিক কাজের সময় ৮ ঘণ্টায় সীমিত করার ঐতিহাসিক দাবির মধ্য দিয়েই এই দিবসের সূচনা। শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বার্তাও বহন করে দিনটি।
১৮ শতকের শেষ দিকে শিল্প বিপ্লবের সময় শ্রমিকদের জীবন ছিল অত্যন্ত কষ্টকর ও অমানবিক। সে সময় দৈনিক ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতো। দীর্ঘ কর্মঘণ্টা কমিয়ে ৮ ঘণ্টা করার দাবিতে শ্রমিকরা সংগঠিত আন্দোলন গড়ে তোলে। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেমার্কেট স্কয়ারে হাজার হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেন। ৪ মে পুলিশের গুলিতে কয়েকজন শ্রমিক নিহত হন এবং পরবর্তীতে শ্রমিক নেতাদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়ন চালানো হয়।
এই আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮৯০ সাল থেকে বিশ্বের বহু দেশে দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। বর্তমানে ৮০টিরও বেশি দেশে এটি সরকারি ছুটি হিসেবে স্বীকৃত।
এদিকে শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং শ্রমিক নেতারা এতে বক্তব্য দেবেন। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন।
বিএনপি বলছে, মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে। দলটির দাবি, গণতান্ত্রিক পরিবেশে এই প্রথম নির্বাচিত সরকারের অধীনে মে দিবস পালিত হচ্ছে এবং এটি শ্রমজীবী মানুষের জন্য নতুন প্রত্যাশার সুযোগ তৈরি করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল