ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ শ্রদ্ধাঞ্জলি
ডুয়া নিউজ: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়শন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। কর্মসূচির মধ্যে সকাল সোয়া ৮টায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী, মুন্সী শামস উদ্দিন আহমেদ লিটন, মো. বায়োজীদ বোস্তামী, নাজমুস সায়াদাত, মো. তহা, মোহাম্মাদ সাইফুল ইসলাম, গোপাল চন্দ্র দেবনাথ, আলাউদ্দিন জসীম এবং মো. আনিসুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, আজ আমাদের জাতীয় জীবনের একটি শোকাবহ দিন। ১৯৭১ সালে এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকান্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এ হত্যাযজ্ঞের একটি বড় উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূণ্য করে ফেলা। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র বিনষ্ট করে আমরা ছিনিয়ে এনেছি আমাদের স্বাধীনতা।
তিনি বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা তাদের স্বপ্নের বাস্তবায়ন করতে পারব। জাতি আজ আত্মত্যাগের মহিমায় ভাস্বর ওইসব মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। দেশের জন্য আত্মোৎসর্গকারী বুদ্ধিজীবীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)