ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক
নিজস্ব প্রতিবেদক: সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী একটি প্রিজনভ্যান দুর্ঘটনায় পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কারাগার থেকে আদালতে নেওয়ার পথে এ ঘটনা ঘটে, এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হন বলে জানা গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানটি তাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ঘটনার পরপরই তাকে ও আহত পুলিশ সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্যে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু