ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান আখতার হোসেনের
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের বিদ্যমান কাঠামো সংস্কার করে গণভোটের রায় বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি মনে করেন, দীর্ঘদিনের দুর্বলতা কাটিয়ে কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে এ পদক্ষেপ জরুরি।
সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, তাঁদের প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে গণতান্ত্রিক পরিবেশ ও জবাবদিহি নিশ্চিত থাকবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। সে সময় সবাই মিলে রাষ্ট্র সংস্কারের দাবি তোলা হয়েছিল। তাঁর ভাষায়, সমস্যা শুধু কোনো ব্যক্তি বা দলের নয়, বরং সংবিধানের মধ্যেই বিদ্যমান কিছু স্বৈরাচারী উপাদান পরিবর্তনের প্রয়োজন ছিল। এ লক্ষ্যেই সংস্কার প্রস্তাব আনা হয়েছিল, তবে সেগুলো এখন আর আলোচনায় নেই।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশ নানা বাস্তবতার মুখোমুখি। আশপাশে এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে, যাতে দেশে শরণার্থীর চাপ বাড়তে পারে। এ ছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকি এলে তা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)