ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাবার গ্রেপ্তারের পর মুখ খুললেন পূজা চেরী
বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাণের কথা বলে প্রায় ১৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেব প্রসাদ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে থাকলেও এই পুরো ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন পূজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আনুষ্ঠানিক বার্তায় তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
পূজা উল্লেখ করেন, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি শোবিজ ইন্ডাস্ট্রিতে নিজের শ্রম ও মেধা দিয়ে কাজ করে আসছেন। তার আজকের এই অবস্থান একান্তই নিজের কঠোর পরিশ্রমের ফল। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমানে তিনি কোনো প্রযোজনা সংস্থার মালিকানার সঙ্গে যুক্ত নন এবং তার বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনেও তার কোনো অংশগ্রহণ ছিল না।
পরিবারের কোনো সদস্য এমন অভিযোগে অভিযুক্ত হওয়াটা অত্যন্ত বেদনাদায়ক—তা শিকার করে পূজা বলেন, "এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে অনেক কষ্টের।" তবে তিনি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তার মতে, এটি একান্তই তার বাবার ব্যক্তিগত আইনি বিষয় এবং আদালতের মাধ্যমেই সত্য প্রকাশিত হবে।
সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে পূজা বলেন, এই স্পর্শকাতর সময়ে তাকে বা তার কাজকে যেন এই ঘটনার সঙ্গে অহেতুক জড়ানো না হয়। তিনি বর্তমানে তার দর্শকদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা