ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
১০৮ সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে নতুন জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী নেওয়া হলেও প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন হতে পারে। আগ্রহীরা ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারছেন।
যোগ্যতা ও শর্তাবলি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও তদূর্ধ্ব পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে হতে হবে।
পদসংখ্যা
এই পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কম বা বেশি হতে পারে।
বেতন ও গ্রেড
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত বেতন নির্ধারিত রয়েছে। এর পাশাপাশি প্রযোজ্য অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া ও ফি
প্রার্থীদেরঅনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
আবেদনের শেষ সময়
২৭ এপ্রিল ২০২৬।
বিস্তারিত শর্ত, আবেদনপদ্ধতি ও অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়ালওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহীদের পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা