ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
নিউক্যাসলকে হারিয়ে ফের শীর্ষে আর্সেনাল: শিরোপা কি তবে গানারদেরই?
স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির কাছে হারের ধাক্কা সামলে দারুণভাবে জয়ে ফিরল আর্সেনাল। শনিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। এই জয়ের ফলে শিরোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্টে এগিয়ে গেল গানাররা।
মাঠে আর্সেনালের জয়ের নায়ক ছিলেন এবেরেচি এজি। বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত এক শট সরাসরি নিউক্যাসলের জালে জড়ায়। পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ মৌসুম থেকে এখন পর্যন্ত বক্সের বাইরে থেকে ১০টি গোল করেছেন এজি, যা প্রিমিয়ার লিগের যেকোনো ফুটবলারের চেয়ে বেশি। তবে জয়ের আনন্দের মাঝেও আর্তেতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দলের চোট সমস্যা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কাই হাভার্টজ ও গোলদাতা এজিকে। এছাড়া অসুস্থতার কারণে পূর্ণ সময় মাঠে থাকতে পারেননি মার্টিন জুবিমেন্ডিও।
ম্যাচ শেষে ডেক্লান রাইস সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন যে, লক্ষ্য এখনো অনেক দূরে। সিটির কাছে হারের পর তারা লক্ষ্য নির্ধারণ করেছিলেন যে, শিরোপা জিততে হলে শেষ পাঁচটি ম্যাচের প্রতিটিতেই জিততে হবে। সেই হিসেবে একটি বাধা পার হয়েছে, সামনে রয়েছে আরও চারটি ফাইনাল। কোচ আর্তেতাও এই জয়ের ধারাকে একটি নতুন লিগের শুরু বা 'গেম ওয়ান' হিসেবে দেখছেন।
গাণিতিক হিসেবেও এখন আর্সেনাল সুবিধাজনক অবস্থানে। অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে গানারদের লিগ জেতার সম্ভাবনা ৭২.৪৪ শতাংশ, যেখানে ম্যানচেস্টার সিটির সম্ভাবনা ২৭.৫৬ শতাংশ। আগামী ৪ মে সিটি এভারটনের মুখোমুখি হবে। তার আগে আর্সেনাল যদি ফুলহ্যামকে হারিয়ে দেয়, তবে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ছয়ে।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)