ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে হারালে নেই বোনাস, আরও যত নিয়ম যোগ করল এসএলসি
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসন তাদের ক্রিকেটারদের জন্য নিয়ে এসেছে কঠোর এক নতুন নীতিমালা। এখন থেকে মাঠে কেবল উপস্থিতি বা ম্যাচ খেলার জন্য নয়, বরং পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে ক্রিকেটারদের আয়। নতুন এই পরিকল্পনায় বোনাস পাওয়ার রাস্তা যেমন সংকুচিত করা হয়েছে, তেমনি হারের দায় নিতে হবে খোদ খেলোয়াড়দেরই। অর্থাৎ, ম্যাচ হারলে শাস্তিস্বরূপ আর্থিক জরিমানা গুনতে হবে তাদের।
প্রশাসন এখন থেকে সব জয়ে বোনাস সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে। আগে আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম নয়টি দলের বিপক্ষে জিতলেই বোনাস মিলত, কিন্তু নতুন নিয়মে সেই সুবিধা কেবল শীর্ষ চারটি দলের বিপক্ষেই সীমাবদ্ধ করা হয়েছে। এর বাইরে বাংলাদেশ বা সমমানের দলের বিপক্ষে জয় পেলেও এখন আর কোনো বিশেষ বোনাস দেওয়া হবে না।
পুরস্কারের অঙ্ক নির্ধারণেও আনা হয়েছে ভিন্নতা। ঘরের মাঠের তুলনায় অ্যাওয়ে সিরিজে জেতার পুরস্কার রাখা হয়েছে অনেক বেশি। টেস্ট সিরিজ জয়ের ক্ষেত্রে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সর্বোচ্চ দেড় লক্ষ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন ক্রিকেটাররা, যদি তারা প্রতিপক্ষের মাঠে গিয়ে শীর্ষ দলকে হারাতে পারেন। ঘরের মাঠে সেই একই জয় পেলেও বোনাসের অঙ্কটি কিছুটা কমিয়ে আনা হয়েছে।
ম্যাচ ফি’র ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। এখন থেকে ম্যাচ ফি পুরোপুরি ফলাফলের ওপর নির্ভরশীল। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি প্রতিটি ফরম্যাটেই জয়ের জন্য থাকছে মোটা অঙ্কের ম্যাচ ফি, কিন্তু হারলে সেটি নেমে আসবে অর্ধেকের নিচে। এমনকি ম্যাচ পরিত্যক্ত হলেও ক্রিকেটারদের বেতনে টান পড়বে।
তবে শুধুমাত্র দলের জয়ের ওপর ভরসা না রেখে ব্যক্তিগত নৈপুণ্যকে উৎসাহিত করতেও উদ্যোগ নিয়েছে বোর্ড। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রাখতে পারলে ক্রিকেটারদের জন্য থাকছে আলাদা আর্থিক প্রণোদনা। সব মিলিয়ে, শ্রীলঙ্কার ক্রিকেটারদের সামনে এখন লড়াকু মানসিকতা বজায় রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)