ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হরমুজ প্রণালিতে আরোপিত টোল থেকে আয়ের তথ্য প্রকাশ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আরোপিত টোল থেকে প্রথমবারের মতো আয় পাওয়া গেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।
পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে জানান, “হরমুজ প্রণালিতে টোল আরোপের মাধ্যমে অর্জিত প্রথম অর্থ কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে।” তবে জমাকৃত অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বর্তমানে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধ শুরুর পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান সীমিত সংখ্যক জাহাজকে এই জলপথ ব্যবহারের অনুমতি দিচ্ছে বলে জানা গেছে।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ চলাচল করে। পাশাপাশি এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের প্রধান রুট হিসেবেও ব্যবহৃত হয়।
এর আগে ইরানের পার্লামেন্টে প্রণালিতে টোল আরোপ নিয়ে আলোচনা চলছিল। দেশটির কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে এই জলপথে জাহাজ চলাচল আগের মতো স্বাভাবিক থাকবে না।
গত ৩০ মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পার্লামেন্টের নিরাপত্তা কমিশন টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে। তবে চূড়ান্ত সংসদীয় ভোট সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ সৃষ্টি করে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান জানিয়ে আসছেন। একই সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩০টিরও বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদরা এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?