ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইসির বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের জন্য নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক মুঠোফোন আলাপে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে সিফাত জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মোট তিনজন মনোনয়ন জমা দেন ডা. মাহমুদা মিতু, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম। এর মধ্যে ডা. মাহমুদা মিতুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয়েছে। আর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বিবেচনায় নেয়নি।
তিনি আরও জানান, মনিরা শারমিন তার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কমিশনের ট্রাইব্যুনালে আপিল করবেন এবং ইতোমধ্যে সে বিষয়ে প্রস্তুতি চলছে। তবে নুসরাত তাবাসসুমের ক্ষেত্রে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ নেই।
সিফাত বলেন, নুসরাত তাবাসসুমকে এ বিষয়ে সরাসরি হাইকোর্টে রিট করতে হবে। আদালত যদি তার মনোনয়ন ‘অন-মেরিট’ যাচাইয়ের নির্দেশ দেন, তাহলে কমিশন বিষয়টি পুনরায় পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে। তিনি আরও জানান, দ্রুতই এ বিষয়ে রিট দায়ের করা হবে এবং আসনটি এনসিপির দখলেই থাকবে বলে তারা আশাবাদী। আইনি লড়াইয়ের জন্য দল প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)