ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জুলাই শহীদ পরিবার নিয়ে জামায়াতের সমাবেশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ সম্মান জানাতে জাতীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
সমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল এমপি, মাওলানা আ.ফ.ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, অ্যাড. আতিকুর রহমান, মো. দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা. আতিয়ার রহমান ও ডা. মারুফ শাহরিয়ার।
সভায় সমাবেশ বাস্তবায়ন কমিটির কার্যক্রমের অগ্রগতি ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?