ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৪২ বছরের ইতিহাসে দ্বিতীয়বার লিগ ওয়ানে হামজা চৌধুরীর লেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবলের এক সময়ের অপ্রতিরোধ্য শক্তি এবং রূপকথার জন্ম দেওয়া লেস্টার সিটি এখন গভীর অন্ধকারে। হাল সিটির বিপক্ষে ড্র করে ক্লাবটি নিশ্চিত করেছে তাদের অবনমন। আগামী মৌসুমে হামজা চৌধুরীদের মাঠ মাতাতে হবে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর তথা লিগ ওয়ানে। জয়ের বিকল্প নেই এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেও শেষ রক্ষা হয়নি ফক্সদের। ম্যাচের একটি বড় সময় লিড ধরে রেখেও শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় সন্তুষ্ট থাকতে হয় তাদের। এর ফলে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে বিদায় ঘণ্টা বেজে গেল ক্লাবটির।
২৪ দলের এই লিগে ৪৪ ম্যাচ খেলে লেস্টারের সংগ্রহ মাত্র ৪২ পয়েন্ট। পয়েন্ট টেবিলের ২৩তম স্থানে থাকায় হাতে থাকা বাকি দুই ম্যাচ জিতলেও তাদের পক্ষে অবনমন এড়ানো অসম্ভব। ১৪২ বছরের দীর্ঘ ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার তৃতীয় বিভাগে নামতে হলো ক্লাবটিকে। অথচ মাত্র এক দশক আগেও ফুটবল বিশ্বের নজর ছিল এই দলটির ওপর। ২০১৬ সালে প্রিমিয়ার লিগের শিরোপা জেতা সেই দলটিই মাত্র আট বছরের ব্যবধানে টানা দুইবার অবনমিত হয়ে এখন তলানিতে গিয়ে ঠেকেছে।
২০১৬ সালে প্রিমিয়ার লিগ জয়, এরপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলা এবং ২০২১ সালে এফএ কাপ জয়, লেস্টারের গত এক দশকের যাত্রা ছিল যেন কোনো সিনেমার চিত্রনাট্য। কিন্তু সাফল্যের সেই শিখর থেকে পতন শুরু হয় দ্রুতই। মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভার মৃত্যু এবং পরবর্তী সময়ে কোভিড পরিস্থিতিতে ক্লাবের মূল অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ‘কিং পাওয়ার’-এর ব্যবসায়িক মন্দা ক্লাবটিকে বড় সংকটে ফেলে দেয়। পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং ভুল পরিকল্পনার খেসারত দিতে হচ্ছে এখন।
মাঠের পারফরম্যান্সের চেয়েও বড় ধাক্কা এসেছে ডাগআউটে অস্থিতিশীলতা থেকে। গত তিন বছরে লেস্টার তাদের কোচ বদলেছে সাতবার। ব্রেন্ডন রজার্স থেকে শুরু করে রুড ফন নিস্টেলরয় কিংবা সর্বশেষ গ্যারি রোয়েট, কেউই দলের ভাগ্য বদলাতে পারেননি। বিশেষ করে নিস্টেলরয়ের অধীনে ২৭ ম্যাচের মধ্যে মাত্র ৫টি জয় ক্লাবের আত্মবিশ্বাসকে তলানিতে নিয়ে যায়। এর সাথে যোগ হয়েছে আর্থিক অনিয়মের দায়ে ৬ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি।
আর্থিক দুর্দশা এখন লেস্টারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আয়ের চেয়ে খেলোয়াড়দের বেতন বেশি হওয়ার কারণে ক্লাবটি বড় ধরনের ঋণের চাপে রয়েছে। আগামী মৌসুমে লিগ ওয়ানে টিভি স্বত্ব থেকে আয় কমলে এই সংকট আরও তীব্র হবে। সমর্থকদের ক্ষোভও এখন চরমে, যা সম্প্রতি হ্যারি উইঙ্কসের মতো সিনিয়র ফুটবলারদের ওপর তাদের আচরণে ফুটে উঠেছে। সব মিলিয়ে মাঠ ও মাঠের বাইরের বিশৃঙ্খলাই এক সময়ের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের আজ ধুলোয় মিশিয়ে দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির