ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: মিরপুরে দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরালেও শেষ ম্যাচের আগে শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। ধীরগতির ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরো দলকে জরিমানা করেছে।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে থাকা দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি জানায়, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার কম বোলিং করে বাংলাদেশ। ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এ অভিযোগ তোলেন। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পে-ক্রাফট শাস্তি নিশ্চিত করেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসাবে দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক মিরাজ দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচ চলাকালেও ধীরগতির প্রভাব দেখা যায়। নিউজিল্যান্ডের ইনিংসের ৪৭ ওভারের পর আম্পায়াররা স্লো-ওভার রেটের সংকেত দেন। ফলে শেষ তিন ওভারে বাংলাদেশকে বৃত্তের ভেতরে অতিরিক্ত একজন ফিল্ডার রাখতে বাধ্য করা হয়, যা বোলিংয়ের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে। তবুও বাংলাদেশ ৪৮.৪ ওভারে কিউইদের ১৯৮ রানে গুটিয়ে দেয়।
পরে লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। দারুণ পারফরম্যান্সে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হন নাহিদ রানা।
এদিকে, সিরিজের ভাগ্য নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে, যেখানে দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)