ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম কমলেও বিপরীত চিত্র দেখা যাচ্ছে স্বর্ণবাজারে—সোনার দাম আবার ঊর্ধ্বমুখী।
বুধবার (২২ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সর্বশেষ তথ্যে দেখা গেছে, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭৫৫ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের দিন কিছুটা নিম্নমুখী থাকলেও যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর বাজারে আবারও গতি ফিরে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ফলে বৈশ্বিক অস্থিরতা কিছুটা কমায় বিনিয়োগকারীরা পুনরায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এদিকে গোল্ড ফিউচারেও ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাম দাঁড়িয়েছে ৪৭৭২ দশমিক ৯০ ডলারে।
দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং তারা এতে সম্মতি দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
যুদ্ধবিরতির খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে—বিশ্ববাজারে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
মারেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, বিনিয়োগকারীরা সংঘাত নিরসনের প্রত্যাশায় আছেন। তবে যুদ্ধবিরতি ভেঙে গেলে তেলের দাম ও ডলারের মান দ্রুত বাড়তে পারে এবং সোনার বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান অস্থিরতার মধ্যেও স্বর্ণের দাম শিগগিরই নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য নতুন প্রধান কেভিন ওয়ারশ জানিয়েছেন, তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভূরাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে কখনো সোনা, কখনো ডলার—উভয়ের মধ্যেই ঝুঁকছেন, তবে বর্তমানে ডলারের প্রতি আগ্রহ তুলনামূলক বেশি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ