ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা
যুক্তরাজ্য প্রতিনিধি: বিলেতের মাটিতে প্রবাসী বাঙালিদের শিকড়ের টান, সংস্কৃতির আবেগ ও ঐতিহ্যের রঙে রাঙিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র বর্ণাঢ্য ‘বৈশাখী উৎসব’। ২১ এপ্রিল লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির অংশগ্রহণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে আনন্দ, উচ্ছ্বাস ও নস্টালজিয়ার অনন্য সংমিশ্রণ লক্ষ্য করা যায়।
এই মিলনোৎসবকে ঘিরেই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠন করা হয়েছে নতুন একটি আহ্বায়ক কমিটি। নবগঠিত কমিটিতে ড. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)-কে আহ্বায়ক এবং এম এন খান জুনাইদকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন এম কে মিল্লাত। এছাড়া কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ড. সিরাজ চৌধুরী ও আশরাফ জামান।
নতুন এই কমিটি সংগঠনের পূর্ণাঙ্গ কাঠামো গঠন, কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। প্রবাসে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্কে যুক্ত করাই হবে তাদের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম। তিনি প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য লালনের এ উদ্যোগকে প্রশংসা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়াসকে স্বাগত জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি তাদের চেতনা, ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক। প্রবাসে এমন আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচিত করতে কার্যকর ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে এই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও সংগঠিত, শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে এবং প্রবাসী ঢাবিয়ানদের মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়াবে।
মোবারক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?