ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরি শেয়ারের সেঞ্চুরী, দায়ভার কার?
ডুয়া নিউজ: কিছুদিন আগেও শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরি শেয়ারের সংখ্যা ছিল ৬০-এর ঘরে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘জেড’ ক্যাটাগরি শেয়ারের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১০৪-এ। যা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রায় ২৫ শতাংশ।
নিয়মিত ডিভিডেন্ড প্রদানে ব্যর্থতা, দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ এবং সময়মতো বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ার কারণে তালিকাভুক্ত কোম্পানির স্থান হয় ‘জেড’ ক্যাটাগরিতে।
সম্প্রতি দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ প্রতিপালন করতে গিয়ে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বিএসইসি’র নির্দেশটি হলো, নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ারহোল্ডারদের অন্তত ৮০ শতাংশ অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ করতে ব্যর্থ হলে কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে। এ নির্দেশের প্রেক্ষিতে চার ডজনের বেশি কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে ডাউনগ্রেড হয়।
পরবর্তীতে কোম্পানির অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ করায় কিছু কোম্পানির শেয়ার ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে ফিরিয়ে নেওয়া হয়।
ডিএসই’র তথ্যমতে, বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে ২২০টি প্রতিষ্ঠান, ‘বি’ ক্যাটাগরিতে ৭৯টি প্রতিষ্ঠান এবং ‘জেড’ ক্যাটাগরিতে ১০৪টি প্রতিষ্ঠান।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড ঘোষণা করে নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড বিতরণ করে না। এর দায়ভার কোম্পানির পরিচালকদের, সাধারণ শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের নয়।
কিন্তু পরিচালকদের সেই ব্যর্থতা বা অন্যায়ের শাস্তি দেওয়া হয় সাধারণ শেয়ারহোল্ডার তথা সাধারণ বিনিয়োগকারীদের। কারণ কোম্পানির শেয়ার যখন ‘জেড’ ক্যাটাগিরতে ডাউনগ্রেড হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ বিনিয়োগকারীরা।
কোম্পানির পরিচালকদের এ ধরনের ব্যর্থতার দায়ভারের জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে, ‘জেড’ ক্যাটাগরি তথা জাঙ্ক শেয়ারের মিছিল বাড়তেই থাকবে, যা শেয়ারবাজারের জন্য অশনিসংকেত হয়ে দেখা দিতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)