ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নির্বাচনে সহিংসতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াতে আমির
নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা এবং জনগণের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সাম্প্রতিক উপ-নির্বাচনগুলোতে সহিংসতা, অনিয়ম ও সন্ত্রাসের ঘটনা স্পষ্টভাবে দেখা গেছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত অশনিসংকেত।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে শেরপুরে জাতীয় সংসদের উপনির্বাচনে সহিংসতায় আহত এক কর্মীকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত শেরপুর ও বগুড়ার জাতীয় সংসদের উপনির্বাচনে জনগণ একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বাস্তবে সেখানে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে শেরপুর-৩ আসনে সহিংসতা ভয়াবহ রূপ নেয়। ওই আসনে নির্বাচনী সহিংসতায় দলের উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন, যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, পুনঃনির্ধারিত নির্বাচনেও সহিংসতা বন্ধ হয়নি। এক ঘটনায় এক বয়স্ক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। যদিও প্রথমে তার মৃত্যুর খবর ছড়ালেও পরে জানা যায় তিনি জ্ঞান ফিরে পেয়েছেন।
জামায়াত আমির বলেন, অতীতে রাজনৈতিক সহিংসতা থাকলেও জনগণ আশা করেছিল এখন তা কমে আসবে। রাজনীতি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে, যেখানে মতের পার্থক্য থাকবে, তবে তা ভাষার মাধ্যমে প্রকাশ পাবে, অস্ত্রের মাধ্যমে নয়।
তিনি সংসদের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন। তার মতে, সংসদ জনগণের কল্যাণের জায়গা হওয়া উচিত হলেও সেখানে অনেক সময় ব্যক্তিগত আক্রমণ বেশি দেখা যায়। জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত সংসদে সময় ও অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে অশালীন বক্তব্য বন্ধে কঠোর ভূমিকা নিতে হবে।
তিনি আরও প্রশ্ন তোলেন, যারা সহিংসতার মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যায়, তারা কীভাবে জনগণের সেবা নিশ্চিত করবে। একজন জনপ্রতিনিধির দায়িত্ব হলো মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা এটি নষ্ট করে ক্ষমতায় যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্বাস্থ্য খাতের দুরবস্থার কথাও তুলে ধরে তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, যা স্বাস্থ্যসেবার চরম দুরবস্থার প্রতিফলন। তিনি এ বিষয়ে সংসদে কথা বলার আশ্বাস দেন।
ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো দলীয় বিষয় নয় বরং জনগণের জীবন ও নিরাপত্তার প্রশ্নে নৈতিক প্রতিবাদ। পুলিশ সদস্যদের ন্যায্য বিচার না পাওয়ার বিষয়েও তিনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ পাননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)