ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
ভোট ডাকাতিতে আ.লীগকেও ছাড়িয়ে গেছে বিএনপি: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক: বিএনপির শাসনামলের প্রথম নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট, ভোট ডাকাতি এবং প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১০ এপ্রিল) শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে কথিত ভোট কারচুপি, কেন্দ্র দখল, জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির শাসনামলের ‘মাগুরা মার্কা’ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটেছে শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে। ভোটকেন্দ্র দখল, জাল ভোট এবং প্রতিপক্ষ প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার দৃশ্য গণমাধ্যমে প্রকাশ পেলেও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করে জনগণের সঙ্গে তামাশা করেছেন।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আগে গণভোট মেনে নেওয়ার কথা বললেও ক্ষমতায় গিয়ে সেই আদেশ বাতিল করেছে, যা তাদের দ্বিচারিতা ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রমাণ।
তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা যদি গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় মানতে না পারেন, তবে তাদের সংসদে দাঁড়িয়ে অবস্থান স্পষ্ট করা উচিত। তার দাবি অনুযায়ী, জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল করেছে, কিন্তু সরকার তা উপেক্ষা করছে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। চলমান রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুল মান্নানসহ অনেকে।
সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন ও বিজয়নগর ঘুরে পুনরায় শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়ে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে স্লোগান দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- অস্তিত্ব সংকটে ৩৭ কোম্পানি: অডিটরদের ‘লাল সংকেত’
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ এপ্রিল)
- যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা
- ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- ইরানের ভেতরে আটকা মার্কিন ক্রু, উদ্ধার অভিযানে তুমুল লড়াই
- মাসে ৮০০০ টাকা বৃত্তি দিচ্ছে ব্র্যাক, আবেদন শুরু
- বিভাজন নয়, ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের