ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্য যুদ্ধে যেভাবে লাভবান হচ্ছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে তেলের দামের ঊর্ধ্বগতিকে কাজে লাগিয়ে রাশিয়ার রাজস্বে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকলে এই প্রবণতা বজায় থাকতে পারে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট তেল ও গ্যাস সংকট রাশিয়ার আয় বাড়াতে বড় ভূমিকা রাখছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে এই পরিস্থিতি দেশটির জন্য নতুন আর্থিক সুযোগ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাত সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জ্বালানি সংকট তৈরি করেছে। ফেব্রুয়ারির শেষ দিকে হামলার পর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। বিশ্বে মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে পৌঁছে যায়।
রাশিয়ার তেল ও গ্যাস খাতের রাজস্ব মূলত উৎপাদনভিত্তিক কর থেকে আসে। ২০২৪ সালের শুরুতে কর সংস্কারের মাধ্যমে অপরিশোধিত তেলের রপ্তানি শুল্ক বাতিল করা হয়।
রয়টার্সের হিসাব অনুযায়ী, চলতি এপ্রিল মাসে তেল উত্তোলন কর থেকে রাশিয়ার আয় প্রায় ৭০০ বিলিয়ন রুবলে পৌঁছাতে পারে, যা মার্চ মাসে ছিল ৩২৭ বিলিয়ন রুবল। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ১০ শতাংশ বেশি।
২০২৬ সালের জন্য এই খাত থেকে ৭ লাখ ৯০ হাজার কোটি রুবল আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরালস ক্রুডের গড় দাম মার্চে ব্যারেলপ্রতি ৭৭ ডলারে পৌঁছায়, যা ২০২৩ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এই দাম ছিল ৪৪ দশমিক ৫৯ ডলার অর্থাৎ এক মাসে প্রায় ৭৩ শতাংশ বৃদ্ধি পায়। এটি চলতি বছরের বাজেটে নির্ধারিত ৫৯ ডলারের অনুমানকেও ছাড়িয়ে গেছে।
ক্রেমলিনের তথ্য অনুযায়ী, জ্বালানি সংকটের কারণে বিভিন্ন দেশে রাশিয়ার তেল ও গ্যাসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত