ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি
ডুয়া ডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠককালে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোদি ও ট্রাম্পের মধ্যে আলোচনার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
প্রধানমন্ত্রীর মোদির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে তিনি চিন্তিত এবং এ বিষয়ে তার পর্যবেক্ষণ ট্রাম্পের সঙ্গে বিনিময় করেছেন। তবে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করেননি মিশ্রি।
ধারণা করা হচ্ছে, মোদি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত হামলা ও নির্যাতনের বিষয়ে ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন। যদিও গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের মনগড়া অভিযোগ করে আসছে ভারত, যার সত্যতা এখনো মেলেনি।
সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি আরো বলেন, তারা আশা করেন বাংলাদেশের পরিস্থিতি এমনভাবে স্থিতিশীল হবে যাতে দেশটির সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা যায়। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি এ বিষয়ে ট্রাম্পের সাথে আলোচনা করেছেন বলে জানান তিনি।
অন্যদিকে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। যা পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা দ্বারা প্রমাণিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ