ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
হরমুজ প্রণালি খুলতেই তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। হরমুজ প্রণালি আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অপরিশোধিত তেলের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত কমে গেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্র ও ইরান ১৫ দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেয়। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, এই সময়ের জন্য হরমুজ প্রণালি সব দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে প্রণালি অতিক্রমের আগে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমোদন নিতে হবে।
এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করে। বাজার সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৪৩ ডলারে, যা আগের তুলনায় ১৩ দশমিক ০৬ শতাংশ কম। অর্থাৎ ব্যারেলপ্রতি দাম কমেছে ১৪ দশমিক ৮৪ ডলার।
অপরদিকে জ্বালানি তেলের আরেক গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতি ব্যারেলে এর দাম কমেছে ১৬ দশমিক ১৩ ডলার, যা শতকরা হিসেবে প্রায় ১৪ দশমিক ৩৭ শতাংশ হ্রাস।
বিশ্ববাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত পাওয়ায় জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
তেলের বৈশ্বিক বাজার বিশ্লেষক টনি সাইক্যামোর রয়টার্সকে বলেন, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে অবরোধ শিথিল হওয়ার খবর বাজারের জন্য ইতিবাচক সংকেত। তবে তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা কমার এই প্রাথমিক ধাপকে ইতিবাচক বলা গেলেও বৈশ্বিক তেলের বাজার পুরোপুরি স্থিতিশীল হতে এখনও সময় লাগবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি
- বিশ্বকাপে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? যা বলছে ফিফা
- যে কারণে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারল আর্জেন্টিনা