ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
যুদ্ধবিরতির মাঝেই হরমুজ প্রণালি ঘিরে নতুন সিদ্ধান্ত ইরান-ওমানের
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতির সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় এই নৌপথ ব্যবহার করা বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নির্দিষ্ট হারে ফি আরোপের বিষয়ে দেশ দুটি নীতিগতভাবে একমত হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, জাহাজ চলাচল থেকে সংগৃহীত অর্থ যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
সংঘাত শুরুর পর থেকেই বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অচল হয়ে পড়েছে। সমুদ্রপথে পণ্য পরিবহন পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে এই রুট দিয়ে মাত্র প্রায় ৫ শতাংশ জাহাজ চলাচল করছে।
তবে কিছু তেলবাহী ট্যাঙ্কার সীমিতভাবে এই পথ ব্যবহার করতে পেরেছে। পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করে বিশেষ নিরাপত্তা নিশ্চয়তা নিয়েছে বলে জানা গেছে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে পারাপারের জন্য প্রতিটি জাহাজ থেকে ইরান প্রায় ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি টাকা) পর্যন্ত ফি দাবি করছে বলে তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এই অর্থ পরিশোধ করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ঘোষিত যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করছে। তবে শর্ত হিসেবে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ওই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ঘোষিত যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই অবস্থান পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের আগের বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্নতা তৈরি করেছে। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগে জানিয়েছিলেন, এই চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এ বিষয়ে কিছু বলেননি।
যুদ্ধবিরতি ঘোষণার পর হোয়াইট হাউস এটিকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে তুলে ধরেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন সামরিক বাহিনীর উদ্যোগেই এই সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আরও জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযানের মেয়াদ ৪ থেকে ৬ সপ্তাহ হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র মাত্র ৩৮ দিনের মধ্যেই তাদের প্রধান সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। তার মতে, এই সাফল্য যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক আলোচনায় শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করেছে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি শান্তির পথ সুগম করতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- বিশ্বকাপ জিতবে স্পেন নাকি আর্জেন্টিনা? জানাল এআই