ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা আইসিসির
ডুয়া ডেস্ক: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। এবারের আসরে প্রাইজমানির পরিমাণ বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রাইজমানি তালিকা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা)। রানার্স আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা)।
সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা) করে। পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা) করে। সপ্তম ও অষ্টম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা) করে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা)। এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা) করে পাবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট শুরু হবে। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাইয়ের চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।
আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে। গ্রুপ এ-তে আছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বি-তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। গ্রুপ পর্বে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ