ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দুই সপ্তাহের বিরতি, ইরান ইস্যুতে নতুন মোড়
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই শেষ মুহূর্তে নাটকীয় সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
আল জাজিরা-এর খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে ট্রাম্প জানান, পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে এবং ইরান ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণভাবে খুলে দেওয়ার শর্তে তিনি এই বিরতিতে সম্মত হয়েছেন।
এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি জানান, ইরান থেকে ১০ দফার একটি শান্তি প্রস্তাব এসেছে, যা উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য সমঝোতার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জন করেছে। তার ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে চলা বিরোধের অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা তৈরি হয়েছে এবং এই দুই সপ্তাহ সময় নেওয়া হয়েছে চুক্তিটি চূড়ান্ত করার জন্য।
মার্কিন প্রেসিডেন্ট এই প্রক্রিয়াকে ‘দ্বিমুখী যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ। একই সঙ্গে তিনি এটিকে তার জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবেও তুলে ধরেন।
উল্লেখ্য, ৮ এপ্রিলই ছিল ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের শেষ সময়সীমা। তিনি আগে সতর্ক করেছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হবে। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে এসে সাময়িক বিরতির ঘোষণা দেওয়ায় বিশ্বজুড়ে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। এখন নজর আগামী দুই সপ্তাহের কূটনৈতিক আলোচনার দিকে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ