ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আজ রাতে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরানকে লক্ষ্য করে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালির পরিস্থিতি ও সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে এ মন্তব্য করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দেওয়া ওই পোস্টে ট্রাম্প বলেন, “আজ রাতে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনোই ফিরে আসবে না।” তার এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পোস্টে ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে তিনি এমন ধ্বংসযজ্ঞ চান না, তবে পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন। একইসঙ্গে ইরানে শাসন পরিবর্তনের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, বর্তমানে সেখানে এমন কিছু ব্যক্তি ক্ষমতায় রয়েছে যারা কট্টরপন্থী নয়, বরং ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
ট্রাম্প তার বক্তব্যে বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘ ৪৭ বছরের দুর্নীতি ও সংঘাতের অবসান ঘটতে পারে। তিনি ইরানের জনগণের প্রতি শুভকামনাও জানান।
সব মিলিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও তেহরানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত মিলেছে ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্যে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ