ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মধ্যপ্রাচ্য সংঘাতে ৭ বাংলাদেশি নিহত, জানালেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশি নাগরিকদের হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, এ পর্যন্ত সংঘাতে ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের মরদেহ ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং একজনকে সংযুক্ত আরব আমিরাতে দাফন করা হয়েছে।
মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার (৬ এপ্রিল) দেশে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এ নিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৫ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। একজনকে আরব আমিরাতে কবর দেওয়া হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারের জন্য সরকার ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, বাজারটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তা সিন্ডিকেটমুক্ত রাখার চেষ্টা করা হবে।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।
গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর