ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরান থেকে জীবিত উদ্ধার এফ-১৫ বিমানের দ্বিতীয় ক্রু
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে সফল অভিযানে উদ্ধার করে দেশটির স্পেশাল ফোর্স নিরাপদে ইরান থেকে বের করে এনেছে। গত শুক্রবার ইসলামিক বিপ্লবী গার্ড বিমানটি ভূপাতিত করেছিল বলে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া ব্যক্তি ওই যুদ্ধবিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিনি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। যদিও সে সময় তিনি আহত হয়েছিলেন, তবে হাঁটার মতো শারীরিক সক্ষমতা ছিল তার।
এর আগে একই বিমানের পাইলটকেও উদ্ধার করা হয়েছিল।
মার্কিন কর্মকর্তাদের মতে, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছিল। কারণ বিপ্লবী গার্ডের সেনারা ওই পাইলট ও অন্য ক্রুকে ধরতে অভিযান শুরু করেছিল।
এক মার্কিন কর্মকর্তা জানান, শনিবার তাকে উদ্ধারের জন্য বিশেষ কমান্ডো ইউনিট অভিযান চালায়। এই অভিযানে সহায়তা দিতে আকাশে একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়।
উদ্ধার অভিযানের সময় বিপ্লবী গার্ডের সেনারা এগিয়ে এলে তাদের লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। অভিযানের পর ওই ক্রুসহ সংশ্লিষ্ট মার্কিন সেনারা ইরান থেকে নিরাপদে বের হয়ে গেছে বলে জানিয়েছে এক্সিওস।
এদিকে অন্য দুটি সূত্র জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলট ও ওয়েপন সিস্টেম অফিসার নিজেদের যোগাযোগ যন্ত্র ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পাইলটকে উদ্ধার করা সম্ভব হয় এবং প্রায় একদিন পর দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়। পুরো সময়জুড়েই তার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ