ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরান ইস্যুতে উত্তেজনা বাড়ালেন ট্রাম্প, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে সিদ্ধান্ত নিতে হবে, নতুবা কঠিন পরিণতির মুখে পড়তে হবে দেশটিকে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সময়সীমা বেঁধে দেন। সেখানে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি শর্ত পূরণ না করে, তাহলে তাদের ওপর ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে।
পোস্টে ট্রাম্প স্মরণ করিয়ে দেন যে এর আগে তিনি ইরানকে চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলেন। এখন সেই সময় প্রায় শেষ হয়ে এসেছে এবং মাত্র ৪৮ ঘণ্টা বাকি রয়েছে।
একই পোস্টে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক ইরানকে মেনে নেবে না।
এর আগে গত ২১ মার্চ ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।
তবে ওই হুমকির কয়েকদিন পর তিনি জানান, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ইতিবাচক হচ্ছে এবং সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরে সেই সময়সীমা আরও বাড়ানো হয়, যা আগামী সোমবার রাত ৮টায় শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে দক্ষিণ ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দুর্ঘটনায় পাইলটকে উদ্ধার করা গেলেও বিমানের অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে মার্কিন ও ইরানি বাহিনী পৃথকভাবে তল্লাশি চালাচ্ছে।
ইরানি কর্মকর্তারা নিখোঁজ ওই মার্কিন সেনাকে খুঁজে পেতে সাধারণ নাগরিকদের সহায়তা চেয়েছেন এবং তাকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন।
এছাড়া বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইরানের দাবি, ওই হামলায় একজন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, সেখানে তেজস্ক্রিয়তা বৃদ্ধির কোনো লক্ষণ পাওয়া যায়নি। সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনা এড়াতে সংস্থাটি সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ