ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মধ্যপ্রাচ্য যুদ্ধে এ পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন ছয়জন বাংলাদেশি নাগরিক। এর মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যেতে চাওয়া বাংলাদেশি প্রবাসীদের ভিসা নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
এদিকে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নিয়ম অনুযায়ী দাফন-কাফনের জন্য নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এছাড়া বীমা সুবিধা অনুযায়ী পরবর্তীতে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর