ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
চীনে সরকারি কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি সুযোগ
ডুয়া ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশের কর্মকর্তাদের জন্য চীনের পিকিং ইউনিভার্সিটির অধীনে ‘ইনস্টিটিউট অব সাউথ-সাউথ কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (ISSCAD)–এ মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে ভর্তি আবেদন আহ্বান করেছে। সম্প্রতি মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চীন সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় মোট তিন জন কর্মকর্তাকে দুই প্রোগ্রামে মনোনয়ন দেওয়া হবে। মাস্টার্স প্রোগ্রামে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ন্যাশনাল ডেভেলপমেন্ট) ১ বছর মেয়াদী, দুই জনকে মনোনয়ন দেওয়া হবে। ডক্টরাল প্রোগ্রামে ন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ ৩ বছর মেয়াদী, একজনকে মনোনয়ন দেওয়া হবে।
আবেদনের জন্য শর্তাবলী অন্তর্ভুক্ত – স্থায়ী চাকরি, নির্দিষ্ট সরকারি চাকরির অভিজ্ঞতা (মাস্টার্সের জন্য ৩ বছর, পিএইচডির জন্য ৫ বছর), বয়স ৪৫ বছরের মধ্যে, ইংরেজি দক্ষতার প্রমাণ (IELTS বা TOEFL স্কোর অনুযায়ী), শারীরিক ও মানসিক সক্ষমতা, পূর্বে একই ধরনের বিদেশি উচ্চশিক্ষা গ্রহণ না করা এবং বর্তমানে চীনে অধ্যয়নরত না হওয়া।
আগ্রহী কর্মকর্তারা জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩ (সংশোধিত) এবং চীনা দূতাবাসের Program Offer Letter ও Program Concept Paper অনুযায়ী আবেদন করতে পারবেন। মনোনীত কর্মকর্তারা আগামী ৬ জুন ২০২৬-এর মধ্যে অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন।
সিনিয়র কর্মকর্তারা তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ১২ এপ্রিল ২০২৬-এর মধ্যে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর আবেদন করতে পারবেন।
পিকিং বিশ্ববিদ্যালয় চীনের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়। বেইজিংয়ের হাইডিয়ান এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি চীনের শিক্ষা ও রাজনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টাইমস হায়ার এডুকেশন ও কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষে অবস্থান করে। বিশ্ববিদ্যালয়টি থেকে দেশটির বহু বিশিষ্ট ব্যক্তি শিক্ষাজীবন শুরু করেছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন