ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রিয়ালকে উড়িয়ে সেমিতে বার্সেলোনা
নিজস্ব প্রতিবেদক: নারী চ্যাম্পিয়ন্স লিগে এল ক্লাসিকোয় আবারও দাপট দেখাল বার্সেলোনা। স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১২-২ অ্যাগ্রিগেট ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কাতালান মেয়েরা।
বৃহস্পতিবার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। স্বাগতিকদের হয়ে ক্যারোলাইন গ্রাহাম হ্যানসেন দুটি গোল করেন। এছাড়া অ্যালেক্সিয়া পুতেয়াস, আইরিন পারেদেস, ইভা পাজোর ও ইসমি ব্রুগট একটি করে গোল যোগ করেন। প্রথম লেগে ৬-২ গোলে জয়ের পর দ্বিতীয় লেগেও রিয়ালকে কোনো সুযোগ দেয়নি বার্সা।
ম্যাচটি দেখতে ক্যাম্প ন্যুতে হাজির ছিলেন প্রায় ৬০ হাজার দর্শক। তাদের সামনে দুর্দান্ত পারফরম্যান্সই উপহার দেন পুতেয়াস-হ্যানসেনরা। রিয়ালের বিপক্ষে বার্সেলোনার আধিপত্যের চিত্রও স্পষ্ট—দুই দলের ২৫টি মুখোমুখিতে ২৪টিতেই জয় পেয়েছে কাতালানরা। এর মধ্যে গত রোববার লিগেও ৩-০ গোলে জিতেছিল বার্সা। ফলে এক সপ্তাহে তিনবার মুখোমুখি হয়ে ১৫-২ গোল ব্যবধানে তিন ম্যাচেই জয় তুলে নেয় তারা।
এই জয়ের মাধ্যমে নারী চ্যাম্পিয়ন্স লিগে টানা অষ্টমবারের মতো সেমিফাইনালে উঠল বার্সেলোনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। লিগপর্বে এই দলটিকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল কাতালানরা।
স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াসের জন্য ম্যাচটি ছিল বিশেষ এক মাইলফলক। বার্সেলোনার জার্সিতে ৫০০তম ম্যাচ খেলতে নেমে তিনি করেন নিজের ২৩০তম গোল। পাশাপাশি নারী চ্যাম্পিয়ন্স লিগে ৩০ গোল করা প্রথম স্প্যানিশ ফুটবলারও হলেন তিনি।
চলতি আসরে এখন পর্যন্ত পুতেয়াসের গোলসংখ্যা ৬। তার সতীর্থ ইভা পাজোর ও বায়ার্নের পার্নিলি হার্ডারের রয়েছে সমান ৭টি করে গোল। আর ৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন আর্সেনালের অ্যালেসিয়া রুসো।
এদিকে ক্যাম্প ন্যুতে ৬০ হাজার ৬৭ দর্শকের উপস্থিতি ছিল ২০২৩ সালের পর নারী চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম বড় সমাগম। ২০২৩ সালে বার্সেলোনা-চেলসি ম্যাচে উপস্থিত ছিলেন ৭২ হাজার ২৬২ দর্শক।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)