ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
নিরপেক্ষ প্রশাসন ছাড়া সুশাসন সম্ভব নয়: রিজভী
নিজস্ব প্রতিবেদক: সুশাসন প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিরপেক্ষতা ও জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র পরিচালনায় সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত না হলে সেটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার ঝুঁকি তৈরি হয়। এমন পরিস্থিতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপের আশঙ্কাও বাড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।
তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে প্রভাবিত বা গ্রাস করতে পারবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিগত সরকার নিজেদের সুবিধামতো ইতিহাস রচনা করার চেষ্টা করেছিল। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হিসেবে উপস্থাপন করার কৌশল নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত