ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে লাল-সবুজের তরুণরা। ম্যাচের শুরুতেই করা একটি গোলই শেষ পর্যন্ত জয়ের পার্থক্য গড়ে দেয়।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশকে। গ্রুপ পর্বে অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রেখে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় দলটি। ফয়সাল ও মোর্শেদদের নেতৃত্বে একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় স্বাগতিকদের রক্ষণভাগ।
ম্যাচের ১১তম মিনিটে আসে গুরুত্বপূর্ণ সেই গোল। ডি-বক্সের বাইরে থেকে মোর্শেদের চিপ পাসে বক্সে থাকা মানিক শক্তিশালী হেডে বল জালে পাঠান। তার এই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ।
এর ঠিক পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়। কাউন্টার অ্যাটাকে ইউসুফ আলির পাস থেকে রোনান বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর আরও কয়েকটি আক্রমণ হলেও প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে নেপাল সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায়। গ্যালারিভর্তি দর্শকদের সমর্থনে একাধিক আক্রমণ গড়ে তুললেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি নেপাল।
শেষ পর্যন্ত এক গোলের এই জয় ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকা দলটি এখন শিরোপা জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসীভাবেই ফাইনালে নামবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত