ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
৫৫ শতাংশ মানুষ অনলাইন ক্লাস চায়: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকটের প্রভাবে শিক্ষা কার্যক্রমে নতুন করে অনলাইন ও অফলাইন মিশ্র পদ্ধতির দিকে ঝুঁকছে সরকার। এ পরিস্থিতিতে দেশের একটি বড় অংশের মানুষ অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, “আমি ইতিমধ্যে পরিসংখ্যান করেছি, ৫৫ শতাংশ মানুষ চাচ্ছে যেন অনলাইনে ক্লাস চালু করা হয়। তবে পুরোপুরি অনলাইন পদ্ধতিতে গেলে আমরা আবার সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকিতে পড়ব।”
তিনি আরও জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগরীর স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে, যেখানে সপ্তাহে ৬ দিন পাঠদান কার্যক্রম চালানোর বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, “বাংলা ও ইংরেজি মাধ্যমসহ সব ধরনের স্কুলকে অনলাইন এবং অফলাইন মুডে পরিচালনার বিষয়ে আমরা আলোচনা করেছি। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় আমাদের প্রস্তাব উপস্থাপন করা হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নির্ধারিত হবে এবং তা বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই প্রেক্ষিতে সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৬ দিন স্কুল খোলা রেখে অনলাইন ও অফলাইন মিলিয়ে পাঠদান চালুর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়