ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এই ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশা তুঙ্গে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। প্রবাসী সমর্থকদের সমর্থনকে পুঁজি করে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে হাভিয়ের কাবরেরার দল।
সমর্থকদের উচ্ছ্বাস ও হামজা চৌধুরীর প্রতিক্রিয়া
সিঙ্গাপুরে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ম্যাচটি ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। প্রিয় খেলোয়াড়দের কাছ থেকে এক ঝলক দেখার জন্য তারা নিয়মিত ভিড় করছেন ট্রেনিং গ্রাউন্ডে। সমর্থকদের এই ভালোবাসায় মুগ্ধ বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী।
বাফুফে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা বলেন, পুরো দলের জন্য সমর্থন পাওয়াটা দারুণ অনুভূতি। তারা জানে এখানে হোম ম্যাচের মতোই সমর্থন পাবেন। তার আশা, সমর্থকদের জয় উপহার দিতে পারবে দল। একই সঙ্গে মিডফিল্ডার সামিত সোম এবং তরুণ খেলোয়াড় শেখ মোরসালিনও জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।
ভিয়েতনাম ম্যাচের ভুল থেকে শিক্ষা
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স সন্তোষজনক নয়। গত ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচে রক্ষণভাগের দুর্বলতা ও সেটপিস থেকে গোল হজম করা নিয়ে চিন্তায় আছেন কোচ হাভিয়ের কাবরেরা। দ্বিতীয়ার্ধে ৪-৩-৩ থেকে ৫-৩-২ ফর্মেশনে পরিবর্তন এনে রক্ষণ কিছুটা স্থিতিশীল করা হয়েছিল।
কোচ কাবরেরা মনে করেন, ভিয়েতনাম ম্যাচে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফল ভিন্ন হতে পারত। তাই সিঙ্গাপুরের বিপক্ষে সেই ভুলগুলো শুধরে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় দল।
পরিসংখ্যান ও চ্যালেঞ্জ
এখন পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। দুই দলের মধ্যে হওয়া ৩টি ম্যাচের মধ্যে ২টিতে সিঙ্গাপুর জয়ী হয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। ফলে আজকের ম্যাচে জয় পেতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা।
রক্ষণভাগ: জয়ন আহমেদ, ঈসা ফয়সাল, তারিক রায়হান কাজী ও সাদ উদ্দিন।
মধ্যমাঠ: সোহেল রানা (অধিনায়ক), সামিত সোম ও হামজা চৌধুরী।
আক্রমণভাগ: ফাহিমদুল ইসলাম, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।
ম্যাচ দেখার উপায়
বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস (T Sports)। মোবাইল থেকে দেখতে চাইলে Sportzfy অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এছাড়া ফেসবুকে “Bangladesh vs Singapore Football Live Match Today” লিখে সার্চ করলেও বিভিন্ন পেজ থেকে লাইভ দেখা সম্ভব।
ওয়েবসাইট ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকেও সহজে ম্যাচ উপভোগ করার সুযোগ রয়েছে, যেখানে দর্শকদের জন্য হাই-কোয়ালিটি স্ট্রিমিং সুবিধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ম্যাচ সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র