ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
১৫ দফার বেশিরভাগ দাবি মেনে নিয়েছে ইরান, ট্রাম্পের দাবি
নিজস্ব প্রতিবেদক: ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা দাবির ‘বেশিরভাগ’ মেনে নিয়েছে ইরান—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের অধিকাংশ শর্ত মেনে নিয়েছে এবং আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তার ভাষায়, “তারা আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। কেন নেবে না?”
ট্রাম্প জানান, আলোচনাগুলো সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে একযোগে চলছে এবং পুরো প্রক্রিয়া “খুব ভালোভাবে” অগ্রসর হচ্ছে।
তিনি আরও দাবি করেন, ইরান তাদের আন্তরিকতার প্রমাণ হিসেবে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, “তারা আমাদের ২০ জাহাজভর্তি তেল দিয়েছে, যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে।”
এর আগে রোববার দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া যুক্তরাষ্ট্রের বিকল্পগুলোর একটি। তিনি বলেন, “হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা নেব না—আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে।”
তিনি আরও ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ওই এলাকায় যুক্তরাষ্ট্রকে কিছুদিন অবস্থান করতে হতে পারে।
মার্কিন দাবিগুলোর মধ্যে রয়েছে—ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। তবে কিছু শর্ত নিয়ে এখনও আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ