ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে রাস্তায় নামল প্রায় ৮০ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির প্রতিবাদে ‘নো কিংস’ নামে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে ট্রাম্পের নেতৃত্ব ও নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ।
এই কর্মসূচি ‘নো কিংস’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজন করা হয়, যেখানে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য থেকেই লাখো মানুষ অংশ নেন।
এর আগে গত বছরের অক্টোবরেও একই ব্যানারে বিক্ষোভ হয়েছিল। তবে এবার অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় প্রায় ১০ লাখ বেশি বলে জানা গেছে।
২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পবিরোধী এই আন্দোলন শুরু হয়। সমালোচকদের অভিযোগ, তিনি বিচারবিভাগ ও প্রশাসনের ওপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন, যা একজন রাজার আচরণের সঙ্গে তুলনা করা হচ্ছে। এর প্রতিবাদেই ‘নো কিংস’ আন্দোলনের মাধ্যমে মার্কিন জনগণ জানিয়ে দিচ্ছেন যে, তাদের দেশে কোনো রাজার জায়গা নেই।
এছাড়া অভিবাসন নীতিতে গণহারে প্রবাসীদের আটক ও নিজ দেশে ফেরত পাঠানো, গর্ভপাত নিষিদ্ধ করার উদ্যোগ এবং পরিবেশ নীতি নিয়েও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেক নাগরিক।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ