ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে সরকারের বাধা নেই: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, খেলাধুলাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, বরং বাণিজ্যিক বিষয় হিসেবেই সরকার বিবেচনা করবে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান আইপিএল দেখানোর জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন করেনি। তবে কেউ আবেদন করলে সেটি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
তিনি বলেন, সরকার খেলাধুলা নিয়ে রাজনীতি করতে চায় না। কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চাইলে তারা আবেদন করতে পারবে এবং সে ক্ষেত্রে সরকার বাধা দেবে না।
মন্ত্রী আরও বলেন, সরকার কাউকে জোর করে কিছু করবে না। তবে প্রয়োজনীয় আবেদন এলে তা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে।
এদিকে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলগুলো বাংলাদেশে দেখানোর ক্ষেত্রে বর্তমানে কোনো বিধিনিষেধ নেই।
তিনি বলেন, স্টার স্পোর্টসে যদি আইপিএল সম্প্রচার হয়, তাহলে সেটি বাংলাদেশেও দেখা যাবে। এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা তাদের কাছে আসেনি।
রেজাউল করিম লাভলু আরও বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সময় আইপিএল সম্প্রচার বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি এখন আর কার্যকর নয়।
তবে এবারের আইপিএল সম্প্রচারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান। যথাযথ বিপণন, সম্প্রচার স্বত্ব ও অন্যান্য প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় এই সিদ্ধান্ত ঝুলে আছে। বর্তমানে টি স্পোর্টস পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)