ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জ্বালানি সুরক্ষায় রাশিয়ার পেট্রোল রপ্তানি বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ঘোষণা করেছে, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারের দাম স্থিতিশীল রাখতে ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ থাকবে।
শনিবার (২৮ মার্চ) এক সরকারি বিবৃতিতে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ তথ্য জানান। সিদ্ধান্ত নেওয়ার আগে জ্বালানি মন্ত্রণালয়, ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস, সেন্ট পিটার্সবার্গ এক্সচেঞ্জ এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, অভ্যন্তরীণ বাজারে তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখাই এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য। নোভাক বৈঠকে বলেন, বৈশ্বিক অস্থিতিশীলতা থাকলেও বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও শক্তিশালী, যা দেশের জন্য ইতিবাচক।
এদিকে, রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাসে দেশীয় তেল শোধন কার্যক্রম স্থিতিশীল রয়েছে। দেশীয় চাহিদা মেটাতে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেলের মজুদ আছে এবং রিফাইনারিগুলোও উচ্চ সক্ষমতায় চলছে।
বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে। হরমুজ প্রণালী-তে অস্থিতিশীলতার কারণে তেল পরিবহন ব্যয় বেড়েছে, ফলে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা ও ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত